চীনে মিশেল ওবামা

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে শুক্রবার বেইজিংয়ে সাক্ষাত্ করেছেন সফররত মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। এসময় দুই মেয়ে মালিয়া ও শাশা তার সাথে ছিলো। চীনা প্রেসিডেন্টের সাথে ছিলেন তার স্ত্রী পেঙ লিয়াউন। সাক্ষাত্কালে চীনা প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে নেদারল্যান্ডসের হেগে সাক্ষাতের বিষয়ে আগ্রহের কথা প্রকাশ করেন। নভেম্বরে বেইজিংয়ে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে অংশ নিতে বারাক ওবামার প্রতি আমন্ত্রণ জানান। মার্কিন প্রেসিডেন্টের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে চীনা প্রেসিডেন্ট বলেন, চীন-মার্কিন সম্পর্ক দুই দেশের জন্য এমনকি বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসময় মিশেল ওবামা মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছা পৌঁছে দেন চীনা প্রেসিডেন্টের কাছে। তার সাথে সাক্ষাত্ করার জন্য এবং পেঙের আমন্ত্রণের জন্য তিনি তাদের ধন্যবাদ জানান। চীন সফরকালে মিশেল ওবামা তার মা ও দুই মেয়েকে নিয়ে বেইজিংয়ের একটি হাইস্কুল পরিদর্শন করেন।