বেলুচিস্তানে বাস- ট্রাক সংঘর্ষে নিহত ৩৫

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। শনিবার প্রদেশের আরসিডি হাইওয়ের হাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। -খবর ডন ডটকমের। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী দুটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পেট্রোলবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রাকের পেট্রোল থেকে দ্রুত বাসে আগুন লেগে যায়। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্থগিত হয়ে যায়। এতে করে সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়।