সংবাদ কণিকা

গাঁজা নিয়ে নতুন আইন জ্যামাইকার সরকার বলছে, এ বছরের শেষ নাগাদ তারা দেশটির আইনে এমন পরিবর্তন আনতে যাচ্ছে যাতে স্বল্প পরিমাণে গাঁজা রাখার বিষয়টি আর অপরাধ হিসেবে বিবেচিত হবে না। তবে এ নিয়ে দেশটির গাঁজা উত্পাদনকারীরা বিভক্ত হয়ে পড়েছে। -বিবিসি ভিখারিণীর মিলিয়ন ডলার সৌদি আরবের শতবছর বয়সী এক অন্ধ ভিখারিণী মারা যাওয়ার পর তার গোপন ভাণ্ডারে বিশাল আর্থিক সম্পদের সন্ধান পাওয়া গেছে। সেই সম্পদের মধ্যে সোনার কয়েন, গয়না ও বাড়ির দলিলও রয়েছে। খুঁজে পাওয়া সম্পদের আনুমানিক মূল্য ১০ লাখ ৬৬ হাজার ৫৮০ মার্কিন ডলার। সৌদি গেজেটের মাধ্যমে শুক্রবার এ খবরটি পাওয়া যায়। পঞ্চাশ বছর জেদ্দার রাস্তায় রাস্তায় ভিক্ষা করে কাটানো এ নারীর নাম আইশা। আকস্মিক তার মৃত্যু হওয়ার পর এ বিশাল সম্পদের খোঁজ পাওয়া যায়। —এনডিটিভি তুরস্কে টুইটার বন্ধ তুরস্কে স্থানীয় নির্বাচনের আগমুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বন্ধ করে দিয়েছে দেশটির একটি আদালত। শুক্রবার সানফ্রান্সিসকোভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিরুদ্ধে আদেশটি আসে, যার পক্ষে সরব তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান। তবে দেশটির প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর এ ধরনের নিয়ন্ত্রণ আরোপের সম্পূর্ণ বিরোধী। —রয়টার্স এফবিআইকে অভিযোগ থেকে অব্যাহতি ফ্লোরিডার আদালত ইব্রাজিম নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ থেকে এফবিআইকে অব্যাহতি দিয়েছে। বোস্টন ম্যারথনে সন্দেহভাজন এক হামলাকারীর সঙ্গে ইব্রাজিমের যোগাযোগ ছিল বলে জানা গেছে। তবে ইব্রাজিম বোমা হামলায় জড়িত ছিল এমন কোন তথ্য প্রমাণ মেলেনি। এফবিআই জানায়, ইব্রাজিমকে (২৭) তার আয়্যারল্যান্ডের ফ্ল্যাটে জিজ্ঞাসাবাদের সময় একদল অস্ত্রধারী সেখানে হামলা করে।—বিবিসি