বিএনপি কর্মীদের চাঙ্গা করতেই মিথ্যাচার করছে :যোগাযোগমন্ত্রী
প্রকাশ : ২২ মার্চ ২০১৪, ২১:২২
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিথ্যাচার করা বিএনপির এখন অভ্যাসে পরিণত হয়েছে। তারা চলমান উপজেলা নির্বাচন নিয়ে প্রতিদিন মিথ্যাচার করছে। আসলে কর্মীদের চাঙ্গা করতেই বিএনপির কেন্দ্রীয় নেতারা এই মিথ্যাচার করছেন।
প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) কেন্দ্রীয় কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। আয়োজক সংগঠনের সভাপতি শেখ উজ্জলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাহাঙ্গীর কবীর নানক এমপি, আহমদ হোসেন প্রমুখ।