এফএম রেডিও শুনতে চাই
প্রকাশ : ২২ মার্চ ২০১৪, ২১:৩৭
বর্তমানে বেশ কয়েকটি এফএম রেডিও স্টেশন চালু আছে। বাংলাদেশ বেতারের সঙ্গে সঙ্গে বেসরকারি রেডিও মানুষের চিত্তবিনোদনের অংশ হয়ে উঠেছে। এফএম রেডিওর মাধ্যমে বিনোদনমূলক অনুষ্ঠান এবং গ্রামগঞ্জের খবর প্রচারিত হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, বৃহত্তর নোয়াখালী অঞ্চলসহ নোয়াখালীর উত্তর অঞ্চলে এফএম রেডিও কভারেজ না থাকায় বসুরহাট, কবিরহাট, চাটখিল, রামগতি, কমলনগর, হাতিয়া, চৌমুহনী, ফেনী, লক্ষ্মীপুর, ছাতারপাইয়া, সোনাইমুড়ী, সেনবাগ ও কুমিল্লা দক্ষিণ অঞ্চলসহ বিভিন্ন এলাকার মানুষ এফএম রেডিও শুনতে পারছেন না। উল্লিখিত এলাকাসমূহে এফএম রেডিও কভারেজ চালু করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
মো. গিয়াস উদ্দীন হূদয়,
চিলাদী-মুন্সীপাড়া, ছাতারপাইয়া, নোয়াখালী ৩৮৬৪