বানান ভুলে করণীয়

পরীক্ষার খাতায় বানান ভুলের কারণে একটি ভালো উত্তরও পরীক্ষকের কাছে খারাপ লেখা হিসেবে গণ্য হতে পারে। ভুল বানানের মতো ভুল শব্দও বাক্যের অর্থ একেবারে পাল্টে দিতে পারে। সুতরাং এবিষয়ে সাবধান থাকা জরুরী। যেসব শব্দের বানান তোমার বারবার ভুল হয়, সেগুলোকে এখনই চিহ্নিত করো। ডিকশনারি বা অভিধান ঘেঁটে জেনে নাও শুদ্ধ বানান কোনটি। শুদ্ধ বানানটির প্রতিটি অক্ষর বা লেটার আলাদা আলাদাভাবে সশব্দে উচ্চারণ করে পড়ো। প্রতিটি সিলেবল আলাদা করে বারবার উচ্চারণ করো। প্রত্যেকটি শব্দ শুদ্ধ বানানে পাঁচবার করে খাতায় লেখার চর্চা করলে বেশ ভালো ফল পাবে। প্রথমদিকে ছোট আকৃতির শব্দগুলো চর্চা করে পরে ধীরে ধীরে জটিল শব্দগুলোর দিকে গুরুত্ব দাও।