উদ্দীপকে উল্লিখিত বিষয়কে বুঝতে হবে

প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো লক্ষ্য করবে সমাজবিজ্ঞানের অধিকাংশ আলোচ্য বিষয় যেহেতু সবার কাছে কম-বেশি পরিচিত তাই অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা একে বেশি গুরুত্ব দিতে চায় না। মনে করে পরীক্ষায় আসলে লিখে ফেলতে পারব। এই প্রবণতা ও ধারণা থেকে অনেকে কম গুরুত্ব দিয়ে পড়ে। ফলে পরীক্ষায় আসলে একটা গতানুগতিক সংজ্ঞা ও ধারণা দিয়ে প্রশ্নগুলোর উত্তর দেয়ার প্রবণতা লক্ষ্য করা যায় যা সমাজবিজ্ঞানের ভাষায় হয় না। ফলে পরীক্ষায় ভালো ফল পাওয়া সম্ভব নয়। একজন সাধারণ মানুষ যেভাবে পরিবার, বিবাহ কিংবা রাষ্ট্র বুঝে তোমাদের সেভাবে বুঝলে চলবে না। তোমাদের বুঝতে হবে এবং বুঝাতে হবে সমাজবিজ্ঞানের আলোকে। কেননা তুমি সমাজবিজ্ঞান পড়েছ। অন্যদিকে সমাজবিজ্ঞানের অনেক বিষয় আপেক্ষিক ও পরিবর্তনশীল হওয়ায় এর সংজ্ঞা ও ধারণা নিয়ে সমাজবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য বিদ্যমান। বিষয়টি মাথায় রেখে মূল বিষয় আত্মস্থ করতে হবে যার সর্বজনীন গ্রহণযোগ্যতা রয়েছে। যে কোন প্রত্যয় কিংবা টপিক্সের ক্ষেত্রে মূল বিষয়টি বুঝে পড়তে হবে। সমাজবজ্ঞান প্রথমপত্র ২৫-৫-২০১৪ রবিবার সমাজবজ্ঞান দ্বিতীয়পত্র ২৮-৫-২০১৪ বুধবার