প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ৮ম শ্রেণির স্কুল ছাত্রী মোসাঃ ময়না আক্তার (১৩)। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদারের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক মো. আজাহার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বক্তারপুর ইউনিয়নের পৈলানপুর গ্রামে মো. বাবুল মিয়ার বাড়িতে অভিযান চালায়। বরপক্ষের লোকজন আসার আগেই বাবুল মিয়ার নাবালিকা কন্যা ময়না আক্তারের বিয়ের পূর্ব মুহূর্তে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ করা হয়।