এনডিসি - জেনিক কমান্ডান্ট’স কাপ গল্ফ অনুষ্ঠিত
প্রকাশ : ২২ মার্চ ২০১৪, ২২:৩৭
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) আয়োজিত এনডিসি- জেনিক কমান্ডান্ট’স কাপ গল্ফ টুর্নামেন্ট-২০১৪ গতকাল শনিবার ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গল্ফ ক্লাবে অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ডিফেন্স কলেজের ফ্যাকাল্টি ও স্টাফ অফিসারদের মধ্য থেকে ৯ জন এবং ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স মেম্বারদের মধ্য থেকে ৩১ জনসহ মোট ৪০ জন খেলোয়াড় এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী জনাব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।—খবর বিজ্ঞপ্তির