শোক সংবাদ

মো. আবুল মনসুর ময়মনসিংহের নান্দাইল উপজেলা সংবাদপত্র পরিবেশক মো. আবুল হাসেমের বড় ভাই কিশোরগঞ্জ জেলা পোস্টমাস্টার মো. আবুল মনসুর (৫৭) এ্যালার্জিজনিত রোগে আক্রান্ত থাকা অবস্থায় গত শুক্রবার ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি এলাকার দক্ষিণ বনগাঁও গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। রমজান আলী শাহ ঢাকার নিউ ইস্কাটন নিবাসী আলতাফ হোসেন শাহর বাবা রমজান আলী শাহ (৭৭) চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। আগামীকাল সোমবার নিজ বাড়ি ৪৪/৪, নিউ ইস্কাটন রোডে বাদ আছর তার কুলখানির আয়োজন করা হয়েছে। ফেরদৌস আলম সাজু রংপুর সদর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তপোধন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ব্যবসায়ী ফেরদৌস আলম সাজু (৫২) চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ভারতে দিল্লীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি মা, স্ত্রী ও ৩ ছেলে রেখে গেছেন। আজ রবিবার বাদ জোহর রংপুর মহানগরীর বাহার কাছনা ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। প্রভাত বৈদ্য সিলেটে বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সাংবাদিক প্রণঞ্জয় বৈদ্য অপুর বাবা প্রভাত বৈদ্য (৬৫) গত শুক্রবার উপজেলা সদরের নতুনবাজারস্থ বাসভবনে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বিশ্বনাথের প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানসহ নেতৃবৃন্দ ও সদস্যরা গভীর শোক প্রকাশ করেন। বেগম নুরুন্নাহার ঈশ্বরদী উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমানের স্ত্রী বেগম নুরুন্নাহার (৬৭) চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্বামী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। আফজাল হোসেন রংপুরের বদরগঞ্জের লালদিঘী বাজারের ব্যবসায়ী আফজাল হোসেন (৫২) হূদক্রিয়া বন্ধ হয়ে গতকাল পৌর শহরের বালুয়াভাটা নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।