স্পোর্টস রিপোর্টার
প্রথমবারের মতো ইনডোর হকি টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। আগামী ১৫-২২ জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এশিয়ান ইনডোর হকিতে অংশ নেয়ার জন্য বাংলাদেশ হকি দল আজ থেকে অনুশীলন শুরু করবে। পোল্যান্ডে হতে কোচ আসতে পারে না হয় মালয়েশিয়ায়ন গোপিনাথনকেই আবার আনা হতে পারে।
বিদেশি কোচ না আসা পর্যন্ত কোচ জাহিদ হোসেন রাজু এবং আশিকুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে। চূড়ান্ত দল থাইল্যান্ডে দুই সপ্তাহ ক্যাম্প করবে।
ক্যাম্পে ডাক পেলেন যারা
অসমী গোপ, আল আমিন, বিপ্লব, আবু সাঈদ নিপ্পন, মঈনুল ইসলাম কৌশিক, আরশাদ হোসেন, মাহবুব হোসেন, দ্বীন ইসলাম ইমন, ইমরান হাসান পিন্টু, সারোয়ার মোর্শেদ শাওন, খোরশেদুর রহমান, শফিউল আলম শিশির, ফরহাদ আহমেদ শিতুল, হাসান জুবায়ের নিলয়, আশরাফুল ইসলাম, মহসীন, কামরুজ্জমান রানা, আবেদ উদ্দিন, সোহানুর রহমান সবুজ, প্রিন্স লাল সামন্ত, সারোয়ার হোসেন, রেজাউল করিম বাবু, রোমান সরকার, মেহেদী হাসান, নাঈম উদ্দিন, তাহের আলী, ফজলে হোসেন রাব্বি, রাকিন, রাসেল মাহমুদ জিমি, রাজু আহমেদ তপু, পুস্কর খীসা মিমো, আল নাহিয়ান শুভ, মিলন হোসেন ও সিফাত আহমেদ।