‘রেলমন্ত্রী জীবনে ব্যর্থ...’

রেলমন্ত্রী মুজিবুল হক জীবনে এখনো ব্যর্থ বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তিনি বলেন, তার জীবনের অর্ধেক আছে বাকী অর্ধেক নেই। তিনি যেন বাকী অর্ধেক দ্রুত পুরা করে আমাদের কাতারে পরিপূর্ণ মানুষ হিসেবে শামিল হোন এটা আমাদের প্রত্যাশা। মন্ত্রী গতকাল শনিবার কুমিল্লা বার্ড অডিটরিয়ামে আয়োজিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ইউনিভার্সিটি ক্লাব কুমিল্লার পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই মঞ্চে উপবিষ্ট রেলমন্ত্রীকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেন। এসময় উপস্থিত সকলের মাঝে হাসির রোল পড়ে যায়। প্রসঙ্গত: রেলমন্ত্রী মুজিবুল হক এমপি ব্যক্তিগত জীবনে এখনো বিয়ের পিঁড়িতে বসেননি। তাই পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল রসিকতা করে উপরোক্ত কথাগুলো বলেন।