গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রামে আরো এক শিশুর মৃত্যু

গত ১৭ মার্চ চট্টগ্রামের ফটিকছড়িতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত পমি আক্তার (৯) গত শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। নিহত পমি ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি গ্রামের আমানবাজারের টিলাপাড়া এলাকার মোহাম্মদ শফির মেয়ে। চিকিত্সক জানান, আগুনে পমির শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে তিনজন নিহত হয়।