আজকের রাশিফল

২৪ মার্চ, ২০১৪ খ্রিস্টাব্দ, সোমবার আজ ১০ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ২২ জমা: আউয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-১১ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ৬ ও ৯। শুভবার: শুক্র ও মঙ্গলবার। শুভরত্ন: প্রবাল ও হীরক। প্রকৃতিগতভাবে আপনি: সৃজনশীল ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। আপনি উদার। মিশুক, সামাজিক, অতিথিপরায়ণ ও সহানুভূতিশীল। আরাম-আয়েশ ও বিলাস আপনার পছন্দ। অন্যকে সাহায্য করার আবেদনেও আপনি সহজে সাড়া দেন। সহজে বন্ধুত্ব করতে পারেন। জুয়ার প্রতি আপনি আকৃষ্ট হয়ে পড়তে পারেন। ভ্রমণ অভিযাত্রার প্রতি রয়েছে আপনার সহজাত আকর্ষণ। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:অভিনেতা স্টিভ ম্যাককুইন, বিজ্ঞানী পিটার দিবে, মার্কিন ফটোগ্রাফার এডওয়ার্ড ওয়াশটন, গণিতজ্ঞ জোসেফ লিওভিলি। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ শরীর ভালো যাবে না। মাথাব্যথায় ভুগতে পারেন। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ঠাণ্ডা মাথায় চিন্তা-ভাবনা করে কাজ করুন। উদ্বেগ পরিহার করতে পারলে ভালো করবেন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ ব্যবসায়িক দিক ভালো যাবে। আমদানি-রপ্তানির কাজে সুফল পেতে পারেন। আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে। বাড়িতে কারো অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। কাজকর্ম বাধাগ্রস্ত হতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ পারিবারক কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। ঔদাসিন্যের জন্য কাজকর্মে ক্ষতি হতে পারে। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। বিদ্যুত্ থেকে সাবধান থাকুন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ করতে পারেন। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। পারিবারিক ঝামেলা কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। ভাই-বোনদের বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ কেউ আজ আপনার বিরোধিতা করতে পারে। কোনো কারণে হতাশাগ্রস্ত হতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। যোগাযোগ শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ সরকারি চাকুরেদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সম্ভাব্যক্ষেত্রে পদোন্নতি হতে পারে। আর্থিক দিক ভালো যেতে পারে। প্রাপ্তিযোগ আছে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। পারিবারিক কোনো বিষয়ে চিন্তিত হতে পারেন। গোপন কোনো আশা পূর্ণ হতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ অপরের দুঃখে নিজে কষ্ট পাবেন। বিদ্যার্থীদের সময় অনুকূল থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। কোনো কারণে মন চঞ্চল হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ আর্থিক দিক কিছুটা ভালো যাবে। নতুন কোনো প্রকল্প হাতে নিতে পারেন। কেউ আজ আপনার বিরোধিতা করতে পারে। অকারণ সমালোচনাকে পাত্তা দেবেন না। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন। ব্যবসায়িক ব্যাপারে কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। রাজনীতিকদের জন্য সময় অনুকূল থাকবে না। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। চলাফেরায় সতর্কতা অবলম্বন করুন। শরীরে কোনো ধরনের আঘাত পেতে পারেন। যোগাযোগ শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। আর্থিক ব্যাপারে চিন্তিত হতে পারেন। ব্যবসা-বাণিজ্যে পরিশ্রম বৃদ্ধি পাবে। চাকরিস্থলে কর্মপরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। শরীর ভালো নাও থাকতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কোনো আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। জাতিকাদের অভিভাবকের সম্মতিহীন বিয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। ব্যবসায়িক দিক ভালো যাবে না। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। যোগাযোগ শুভ।