শেষ হলো ৮ দিনব্যাপী স্বাধীনতা নাট্যোত্সব

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শেষ হয়ে গেল ৮ দিনব্যাপী ঢাকা সাংস্কৃতিক ঐক্য পরিষদের আয়োজিত স্বাধীনতা নাট্যোত্সব। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ করতে শিল্পকলার সহযোগিতায় এ নাট্যোত্সবের আয়োজন। গত ১৪ মার্চ এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এ উত্সবের সূচনা হয়। ১৪ থেকে ২১ মার্চ পর্যন্ত প্রতিদিন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক আলোচনা, গান ও নাটক দিয়ে সাজানো ছিল এ উত্সব। শিল্পকলার মহা পরিচালক লিয়াকত আলী লাকী অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং শিল্পকলার সাবেক মহাপরিচালক ও সংগীতজ্ঞ আজাদ রহমান এ উত্সবের সমাপনী টানেন। বড় বড় মঞ্চ নাটকের দলগুলো ছাড়াও পুরোনো ঢাকার বেশ কিছু দল এ উত্সবে অংশ নেয়। সবগুলো নাটকই মঞ্চায়িত হয় জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে।