গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

বিশ্বের অনেক অঞ্চলেই যেমন কাঠের চামচ ব্যবহারের চল রয়েছে তেমনি এর সঙ্গে জড়িয়ে আছে নানা অঞ্চলের ঐতিহ্যও। আর রোমানিয়ার এমনই এক অঞ্চল মিয়োভেনির অধিবাসী হিসেবে কিছুদিন আগে বিশ্বের সবচেয়ে বড় কাঠের চামচটি তৈরি করার কৃতিত্ব দেখান কুটির শিল্পী ইয়ন রোডোস। স্থানীয় শিশু-কিশোরদেরকে কুটির শিল্পের নানা বিষয়ে শিক্ষা দেওয়া এই খোদাই শিল্পী প্রায় ১৪ দিন সময় নিয়ে মিয়োভেনির ঐতিহ্যবাহী চামচের আদলে বিশ্বের সবচেয়ে বড় যে কাঠের চামচটি তৈরি করেন সেটির দৈর্ঘ্য ছিল ১৭.৭৯ মিটার বা ৫৮ ফুট ৪.৩৯ ইঞ্চি। আর চামচটির সবচেয়ে চওড়া অংশের পরিমাপ ছিল ১.৫০ মিটার বা ৪ ফুট ১১ ইঞ্চি। বর্তমানে এই চামচটি রাখা হয়েছে মিয়োভেনি কালচারাল সেন্টারের সামনে।