জোকস

 ছেলে :বাবা, আমার হাত দু’খানা মেপে দাও না, কোন হাতটা ছোট? বাবা :সে কিরে, কেন? ছেলে :আগামীকালের ক্লাসে স্যার ছোট হাতের লেখা লিখে নিতে বলেছেন তো, তাই!  ছেলে :আচ্ছা মা, নানার মাথায় টাক কেন? মা :তোমার নানার তো অনেক বুদ্ধি, তাই দিন দিন চুলগুলো সব পড়ে যাচ্ছে। ছেলে :তাহলে কি তোমার মাথায় কোনো বুদ্ধিই নেই!  প্রেমিক :তোমার চোখ দুটি দেখতে না... প্রেমিকা :থামলে কেন, বলো? প্রেমিক :দেখতে না ঠিক... প্রেমিকা :কী? প্রেমিক :একটি ঠিক অপরটির মতো!  রক্তাক্ত এক বেড়াল হাঁপাতে হাঁপাতে এলো— শেয়াল :কে তোকে এভাবে মেরেছে বল তো শুনি? মেরে হাড় গুঁড়িয়ে দিয়ে আসি! বেড়াল :মহামান্য সিংহ। শেয়াল :(নরম সুরে) ও তাহলে তো আর কিছু বলা চলে না! কারণ সিংহ তো এমনি এমনি দোষ ছাড়া কাউকে মারে না।