গৌরীপুরে জমজ বোনের সাফল্য!

ময়মনসিংহের গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জমজ দু’বোন একসাথে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে আলোড়ন সৃষ্টি করেছে। গৌরীপুর জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৩ বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ইসরাত জাহান মীম ও নুসরাত জাহান মুন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। বাবা মোখলেছুর রহমান লিটন বেসরকারি সংস্থা আশায় মানিকখালীতে কর্মরত। মা মোছাঃ নুরুন্নাহার গৃহিণী। দু’জন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছে। পৌর শহরের স্টেশন রোডের বাসিন্দা ইসরাত জাহান মীম ডাক্তার ও নুসরাত জাহান মুন পাইলট হতে চায়। এছাড়াও দু’জন কিন্ডারগার্টেনে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে প্রতি ক্লাসে বৃত্তি পেয়েছিল।