মংলায় স্থাপিত হচ্ছে বিদ্যুতের উপকেন্দ্র

মংলায় স্থাপন করা হচ্ছে ৩৩/১১ কেভি ক্ষমতাসম্পন্ন বিদ্যুত্ উপকেন্দ্র। বন্দর শহরসহ আশপাশ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের জন্য এ বিদ্যুত্ উপকেন্দ্রটি নির্মিত হতে যাচ্ছে। ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর ২১ শহর প্রকল্পের আওতায় এ উপকেন্দ্র স্থাপন হচ্ছে। এছাড়া মংলা বন্দর কর্তৃপক্ষ বন্দরের জেটি অভ্যন্তরে এক হাজার কেভিএ জেনারেটর স্থাপনের পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যুত্ উপকেন্দ্রসমূহের উন্নয়ন ও সমপ্রসারণ কাজ করছেন। ওজোপাডিকোর একটি সূত্র জানায়, আড়াই কোটি টাকা ব্যয়ে এ উপকেন্দ্রটি নির্মাণের চেষ্টা চলছে। আগামী জুন মাসের মধ্যে উপকেন্দ্রটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। মংলা বন্দর এলাকায় ৩৩/১১ কেভি উপকেন্দ্র নির্মাণ প্রসঙ্গে স্থানীয় সংসদ সদস্য (বাগেরহাট-৩) আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, উপকেন্দ্র নির্মাণের জন্য জায়গা বরাদ্দের জন্য ইতিমধ্যেই তিনি সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন।