‘টয়োটা ড্রিম কার আর্ট কনটেস্ট’-এ বিজয়ীদের ছবি যাচ্ছে জাপানে

‘টয়োটা ড্রিম কার আর্ট কনটেস্ট-২০১৪’ প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশের ৯ ক্ষুদে আঁকিয়ের চিত্রকর্ম যাচ্ছে জাপানে। বিশ্বের প্রায় ৫০টি দেশের শিশুদের নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদের নাম আগষ্টে ঘোষণা করা হবে। বিজয়ী ক্ষুদে আঁকিয়ে বাবা-মাকে সঙ্গে নিয়ে পুরস্কার নিতে জাপান যাওয়ার সুযোগ পাবে। গত শুক্রবার নাভানা টয়োটার প্রগতি সরণীর শোরুমে ‘টয়োটা ড্রিম কার আর্ট কনটেস্ট’-এ অংশগ্রহণকারীদের নির্বাচিত দেড়শ’টি ছবির প্রদর্শনী হয়। প্রতিযোগিতায় মোট সাড়ে তিন হাজার শিশু অংশ নেয়। বয়স ভিত্তিক তিনটি ক্যাটাগরিতে তিন জন করে ৯ জন ক্ষুদে আঁকিয়েকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রদর্শনীতে বিচারক ছিলেন খ্যাতনামা কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য ও শিল্পী শেখ আফজাল। প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন-শাহরিয়ার আবিদ, সারিয়া হাসান ও নাফিসা নশিন খান (গ্রুপ এ), উষশী মোমেন, জয়তী হাওলাদার ও আরাফ হোসেন (গ্রুপ বি) এবং রবিন আহমেদ, দেবজ্যোতি বর্মণ ও নাফিসা ইসলাম (গ্রুপ সি)। -প্রেস বিজ্ঞপ্তি