যক্ষ্মার যথাযথ চিকিত্সা নেয়া প্রয়োজন

যক্ষ্মা বা টিউবারকিউলোসিস একটি মারাত্মক সংক্রামক রোগ। যথাযথ চিকিত্সা হলে যক্ষ্মার নিরাময় সম্ভব। তবে উপযুক্ত ওষুধের মাধ্যমে চিকিত্সা না হলে রোগীর বিপদ হতে পারে। কিন্তু যক্ষ্মা নিয়ে স্বয়ং বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি উদ্বেগজনক তথ্য দিয়েছে। আর তা হচ্ছে, ড্রাগ রেজিস্ট্যান্ট যক্ষ্মা এখন বিশেষজ্ঞদের মাথা ব্যথার বড় কারণ। কারণ নামি-দামি ওষুধও এখন অনেক ক্ষেত্রে যক্ষ্মা নিরাময় করতে পারছে না। আর এধরনের যক্ষ্মাকেই বলা হয় ‘ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকিউলোসিস’। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বছরে অন্তত: ৯ মিলিয়ন যক্ষ্মা রোগী যথাযথ চিকিত্সা পাচ্ছে না। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে (এমডিআর-টিবি) বা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট যক্ষ্মা এখন সংস্থাটির কাছে একটি বড় ধরনের ক্রাইসিস। তাই বিশেষজ্ঞগণ বলছেন, যেহেতু যক্ষ্মার দীর্ঘ মেয়াদী চিকিত্সা নিতে হয় তাই যথাযথভাবে চিকিত্সা নেয়া উচিত। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ