আজকের অনুষ্ঠান

পর্যটন করপোরেশন:বসন্ত উত্সব ১৪২০, সন্ধ্যা ৬টা ২৫ মি. গুলশান ইয়ুথ ক্লাব। গার্মেন্টস শ্রমিক ফেডারেশন:রানা প্লাজা ও তাজরীন গার্মেন্টস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন, বেলা ১১টা, জাতীয় প্রেসক্লাব। জাতীয় জাদুঘর কর্মচারী ইউনিয়ন:জাতির জনকের ৯৪তম জন্মবাষির্কী ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে ‘বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও মহান স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা, বিকাল সাড়ে ৪টা, সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘর। গার্মেন্টস শ্রমিক সংহতি:রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে প্রতিবাদ সমাবেশ, সকাল সাড়ে ১০টা, সাভার রানা প্লাজার সামনে। মুক্তিযুদ্ধ জাদুঘর:স্বাধীনতা দিবস উত্সবের তৃতীয় দিনে ‘শান্তি ও ভ্রাতৃত্ব’ শীর্ষক বক্তৃতা, বিকাল ৫টা, মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণ। এশিয়াটিক সোসাইটি:২য় মাসিক সাধারণ সভা, বিকাল ৫টা, সোসাইটি মিলনায়তন।