৮ম ওয়েজবোর্ড নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা হবে:তথ্যমন্ত্রী
প্রকাশ : ২৩ মার্চ ২০১৪, ২২:৩৪
৮ম ওয়েজবোর্ড বাস্তবায়নে বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে সাংবাদিক, সংবাদপত্রের মালিক ও সরকারের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত নেতৃবৃন্দ গতকাল রবিবার সচিবালয়ে তার সঙ্গে সাক্ষাত্কালে তিনি এ কথা বলেন। বৈঠকে সাংবাদিক নেতৃবৃন্দ অষ্টম ওয়েজবোর্ড রোয়েদাদের কিছু অসঙ্গতি দূর করা, সাংবাদিকদের চাকরিচ্যুতি বন্ধ করা, ওয়েজবোর্ড মনিটরিং সেল পুনর্গঠনসহ ১০ দফা দাবি তুলে ধরেন। মন্ত্রী বলেন, দীর্ঘ অমসৃণ পথ পাড়ি দিয়ে সাংবাদিকরা আজ স্বাধীনভাবে কাজ করার সুযোগ অর্জন করেছেন। বর্তমান সরকার গণমাধ্যমের প্রসারে তাদের পাশে দাঁড়িয়েছে। বৈঠকে ডিইউজে’র সভাপতি আলতাফ মাহমুদের নেতৃত্বে উপস্থিত ছিলেন—সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি