পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নতুন মহাপরিচালক

মো. নূর হোসেন তালুকদার পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন। তিনি বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব। এর আগে তিনি গণগ্রন্থাগার অধিদপ্তরে দীর্ঘ ৫ বছর মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। জামালপুর জেলায় সহকারী কমিশনারের দায়িত্বগ্রহণ করে তিনি কর্মজীবন শুরু করেন।—প্রেস বিজ্ঞপ্তি