রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশ : ২৩ মার্চ ২০১৪, ২২:৩৬
দেলোয়ার হোসেন মজুমদার দুলাল
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফেনী জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মজুমদার দুলাল (৬৫) চিকিত্সাধীন অবস্থায় গতকাল জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। জেলার ফুলগাজী উপজেলার আমজাদ হাটের উত্তর তারাকুচা গ্রামে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে সাবেক মন্ত্রী কর্নেল (অব.) জাফর ইমাম বীর বিক্রম, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একরামুল হক একরাম প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।
মো. সামছুল হক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা জিনদপুর ইউনিয়নের বলিবাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা মো. সামছুল হক বীর বিক্রম (৯৮) বার্ধক্যজনিত কারণে গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। বলিবাড়ি ঈদগাঁ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ গভীর শোক প্রকাশ করেছেন।