মির্জা ফখরুলসহ ৪ নেতার জামিন নাকচ
প্রকাশ : ২৩ মার্চ ২০১৪, ২৩:২৮
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতার জামিন আবেদন নাকচ করেছে দায়রা জজ আদালত। গতকাল রবিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. রুহুল আমিন শুনানি শেষে এ আদেশ দেন। রাজধানী রমনা থানায় দায়েরকৃত তিনটি হত্যা মামলায় মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামের জামিন চেয়ে পৃথকভাবে আবেদন করা হয়েছিল।
অন্যদিকে দুদকের দায়েরকৃত অর্থপাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেনের পক্ষে পৃথক আবেদনে একই আদালতে জামিন চাওয়া হয়।