টাঙ্গাইল-৮ আসনে উপ-নির্বাচন
বিদ্রোহী প্রার্থীর পক্ষ নেয়ায় আওয়ামী লীগের ৪ নেতা বহিষ্কার
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২৩ মার্চ ২০১৪, ২৩:২৮
২৯ মার্চ অনুষ্ঠিতব্য টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক শওকত শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়। বহিষ্কৃতরা হলেন, সখীপুর উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ ও তার সহোদর কার্যকরী পরিষদের সদস্য ইউসুফ আলী শিবলু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু এবং কালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি কফিল উদ্দিন।