চবিতে পরীক্ষার হলে তালা লাগিয়ে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার হলে গতকাল রবিবার সকালে ছাত্রলীগ কর্মীরা তালা লাগিয়ে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছাত্রলীগ কর্মী সেলিম রেজা মৃধা নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। ক্লাসে উপস্থিতির হার না থাকায় গতকাল তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হয়নি। এ কারণে সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার আগেই ছাত্রলীগের নেতাকর্মীরা নৃবিজ্ঞান বিভাগের সামনে অবস্থান নেয় এবং পরীক্ষা কক্ষে তালা লাগিয়ে দেয়। পরে প্রক্টরিয়াল বডি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দেড় ঘন্টা পরে পরীক্ষা শুরু হয়।