মেধাবী মুখ : মো. নাঈমুর রহমান(নাঈম)

নাঈম রংপুর মেডিকেল পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। আমার জিনিয়া আপু যখন প্রথম জিপিএ-৫ পেল তখন আমি ক্লাস ফোরে পড়ি। তখন আমি বুঝতাম না এ+ কি। আপুকে জিজ্ঞেস করলে আমাকে বলেন যে, এটা হলো সবচাইতে ভালো রেজাল্ট। তখন আমি আমার আপুকে আবার জিজ্ঞেস করলাম যে আমি কিভাবে এ+ পাব , তখন আপু বলেন যে খুব ভালোভাবে লেখাপড়া করতে হবে এবং সেই থেকে আমার চিন্তা ছিল যে আমাকে যেভাবেই হোক এ+ পেতে হবে। সবসময় নোট করে পড়তাম আমার বড় ভাই ঢাকা মাসকট স্কুল এন্ড কলেজের শিক্ষক তিনি আমাকে সবসময় সাহায্য করতেন, কখনো কোন কিছু বুঝতে না পারলে তিনি আমাকে বুঝিয়ে দিতেন। আর আমার আম্মু আমার পাশে বসে থাকতেন, যতক্ষণ পর্যন্ত আমার পড়া শেষ না হয়। আমার আবার ক্রিকেট খেলা পছন্দ কিন্তু আমি খেলতে গেলে আব্বু রাগ করতেন। এজন্য বেশি বাইরে বের হতাম না। সব পরীক্ষাই ভালো দিয়েছিলাম তারপরও টেনশন ছিল। স্কুলে বন্ধুদের সাথে বসে ছিলাম যখন প্রথম জানতে পারলাম আমি এ+ পেয়েছি মনে হয়েছিল আকাশের তারা হাতে পেয়েছি। আসলে তখনকার অনুভূতি বলে বুঝাতে পারব না। এক দৌড়ে এসে আম্মুকে জড়িয়ে ধরে বলি আমিও জিনিয়া আপুর মত এ+ পেয়েছি। আবার সব বন্ধুদের রেজাল্ট জানতে বের হয়ে পড়ি।