শীর্ষস্থানীয় বেসরকারি বিমানসংস্থা রিজেন্ট এয়ারওয়েজের উপ-ব্যবস্থাপনা পরিচালক, তরুণ শিল্প উদ্যোক্তা সালমান হাবিব চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) ২০১৯-২০ এবং ২০২০-২১ মেয়াদে পরিচালক নির্বাচিত হয়েছেন। তিনি অর্ডিনারি গ্রুপ থেকে পরিচালক পদে মনোনয়ন দাখিল করেন এবং ১৯ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এই ক্যাটাগরির ১২ পরিচালকের সঙ্গে নির্বাচিত হন।
বৃটেনের কুইন মেরী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে উচ্চতর ডিগ্রি নেওয়া সালমান হাবিব হাবিব গ্রুপের পরিচালক, রিজেন্ট এয়ারওয়েজের ডিএমডি, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে্ও আছেন।-প্রেস বিজ্ঞপ্তি