রূপালি লাইফ ইন্স্যুরেন্সের রাইটের অর্থ সংগ্রহ ৬ এপ্রিল থেকে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রাইট শেয়ারের সাবস্ক্রিপশন শুরু হবে আগামী ৬ এপ্রিল থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির রাইট শেয়ারের সাবস্ক্রিপশন ৬ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ৫ মে। কোম্পানিটির ১আর:১ অনুপাতে ১ কোটি ২০ লাখ ৮ হাজার ৩০৪টি সাধারণ শেয়ার ছেড়ে ৩৬ কোটি ২ লাখ ৪৯ হাজার ১২০ টাকা সংগ্রহ করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকা। কোম্পানিটি রাইট শেয়ারের মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবসা বৃদ্ধির কাজে ব্যবহার করবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫০৩ তম কমিশন সভায় কোম্পানিটিকে রাইটের অর্থ সংগ্রহে অনুমোদন দেয়া হয়।