মার্সেলের স্মার্ট টিভিতে এবার যুক্ত হলো তিন ধরনের ল্যাঙ্গুয়েজ সিলেকশন অপশন। বাংলা, ইংরেজি ও হিন্দি। এ তিনটি ভাষার যে কোনো কন্টেন্ট ইউটিউব বা ইন্টারনেট ব্রাউজারে খোঁজার ক্ষেত্রে গ্রাহক শুধু ভয়েস কমান্ড দিলেই স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট কন্টেন্ট চলে আসবে। টাইপ করে খুঁজতে হবে না। এ নতুন প্রযুক্তির স্মার্ট টিভি চলতি মাসেই বাজারে ছাড়বে বলে জানিয়েছে মার্সেল কর্তৃপক্ষ। সম্প্রতি রাজধানীতে মার্সেল করপোরেট অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মার্সেলের নতুন প্রযুক্তির স্মার্ট টিভির শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ভাইস-চেয়ারম্যান এস এম নূরুল আলম রিজভী, পরিচালক এস এম আশরাফুল আলম, এস এম মাহবুবুল আলম ও রাইসা সিগমা হিমা।
অনুষ্ঠানে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত মার্সেল টিভি বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জনে এবং চলমান ডিজিটাল ক্যাম্পেইনের প্রচারণায় অসাধারণ অবদান রাখায় ৭ জন সাবডিলার ও ১ জন এরিয়া ম্যানেজারকে পুরস্কৃত করে মার্সেল কর্তৃপক্ষ। তাদের দেওয়া হয় বিশেষ সনদ ও বিদেশ ভ্রমণের প্যাকেজ।
মার্সেল টিভি গবেষণা ও উন্নয়ন বিভাগের ইনচার্জ প্রকৌশলী এনামুল হাসান জানান, গ্রাহক ‘হ্যালো মার্সেল’ বললেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভয়েস রিসিভার সচল হয়ে যাবে। এরপর প্রয়োজনীয় কন্টেন্টটি বাংলায় বললেই তা স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট ব্রাউজার অথবা ইউটিউবে চলে আসবে। শুধু বাংলাই নয়; ভয়েস কমান্ডের মাধ্যমে সিলেক্ট করা যাবে হিন্দি ও ইংরেজি কন্টেন্টও।—প্রেস বিজ্ঞপ্তি।