গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ২৪ মার্চ ২০১৪, ২০:২৩
ছোট ছোট কাগজের টুকরো গোল করে একটির সঙ্গে অন্যটি জুড়ে দিয়ে যে কাগজের শিকল তৈরি করা যায় সেই কাগজের শিকল বা ‘পেপার চেইন’ দিয়েই গিনেজ বুকে নাম লিখিয়েছিলেন অস্ট্রেলিয়ার এমিলি চ্যাপলিন। অনেকটা শখের বশেই কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের ব্রিসবেনে অবস্থিত সাউথব্যাংক ইন্সটিটিউট অব টেকনোলজির শিক্ষার্থী এমিলি প্রায় সাড়ে নয় ঘন্টার প্রচেষ্টাই বিশ্বের সবচেয়ে বড় এই ‘পেপার চেইন’টি তৈরি করেন। আর স্কুলের মেঝেতে বিছিয়ে দেওয়া এই ‘পেপার চেইন’টির চূড়ান্ত দৈর্ঘ্য ছিল ৩৯২.৬ মিটার বা ১,২৮৮ ফুট ০.৬৬ ইঞ্চি।