যুক্তরাষ্ট্রে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮
প্রকাশ : ২৪ মার্চ ২০১৪, ২১:০৯
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে গত শনিবার ভূমিধসে অন্তত ৮ জন লোক নিহত এবং ৩০টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসাবশেষ থেকে নিরাপত্তা কর্মীরা ৫ জনের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় আরো অসংখ্য লোক নিখোঁজ রয়েছে বলে কর্তৃপক্ষ জানায়। গত শনিবারের প্রচুর বৃষ্টিপাতের ফলে সিয়োটলের ৯০ কিলোমিটার উত্তরে অসো শহরের কাছে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে।
একজন প্রত্যক্ষদর্শী দ্যা ডেইলি হ্যারল্ডকে বলেন, ভূমিধসের সময় আমি রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন এবং মুহূর্তের মধ্যে সবকিছু অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল।
রবিন ইয়ংব্লাড নামে আরেকজন প্রত্যক্ষদর্শী দ্যা সিয়েটল টাইমসকে বলেন, হঠাত্ দেখলাম উপর থেকে সবকিছু ভেঙ্গে নিচে পড়ছে আর আমরা ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছিলাম।