ইসরাইলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
প্রকাশ : ২৪ মার্চ ২০১৪, ২১:০৯
দখলকৃত পশ্চিম তীরের জেনিনে এক হামাস সদস্যকে গ্রেফতার করার সময়ে ইসরাইলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা জেনিন শহরে একটি শরণার্থী শিবিরে এক হামাস সদস্যকে গ্রেফতার করতে গেলে ঘরের ভিতর থেকে লোকজন সেনাদের ওপর গুলি ছুঁড়তে থাকে। এসময় সেনাবাহিনী আত্মরক্ষার্থে গুলি চালালে তিনজন ফিলিস্তিনি নিহত হয়।