সংবাদ কণিকা

মাফিয়াদের সতর্ক করলেন পোপ ইতালিতে সংঘবদ্ধ অপরাধী চক্র, মাফিয়াদের বিরুদ্ধে যে জনমত গড়ে উঠছে, তাদেরই একটি সভায় উপস্থিত ছিলেন পোপ ফ্রান্সিস। সেখানে তিনি মাফিয়াদের সতর্ক করে দিয়ে তাদের অপরাধী জীবন থেকে ফিরে আসার আহবান জানিয়েছেন। মাফিয়াদের সাথে রোমান ক্যাথলিক চার্চের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে যে কথা বলা হয়ে থাকে, সেই ধারণার অবসান ঘটাতেই পোপকে নিয়ে নাগরিকদের একটি সংগঠন ঐ সভাটির আয়োজন করে।—বিবিসি চিলির উপকূলে ভূমিকম্প চিলির উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলে রবিবার ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। জাতীয় জরুরি বিভাগ জানায়, এ সময় চিলির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত ইকুইকি নগরী ৩০ মিনিট ধরে পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। তবে এ ঘটনায় কোন সুনামি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, গ্রিনিচ মান সময় ১৮২০টায় ৩৫ কিলোমিটার (২০ মাইল) গভীরে এ ভূমিকম্পটি হয়। এর উত্পত্তিস্থল ছিল ইকুইক থেকে প্রায় ৮৭ কিলোমিটার দূরে।—এএফপি জলবায়ু পরিবর্তনের খোঁজে স্যাটেলাইট সুমেরুর বরফ গলছে। তাই নিয়ে চিন্তিত জলবায়ু গবেষকরা। কিন্তু কী পরিমাণ বরফ গলছে? তা জানার একমাত্র উপায় হল স্যাটেলাইটের মাধ্যমে তার পরিমাপ করা। ইউরোপীয় ‘স্মস’ স্যাটেলাইট ঠিক তাই করে থাকে। ইউরোপীয় কৃত্রিম উপগ্রহ ‘স্মস’ প্রতি সেকেন্ডে দশ লাখ বর্গকিলোমিটার পরিমাণ এলাকা পরিমাপ করে সেই ছবি বেতার মারফত পৃথিবীতে পাঠাতে পারে। স্মস-এর ৮০০ কিলোমিটার নীচে ভূ-পৃষ্ঠে বসে সেই তথ্য বিশ্লেষণ করছেন হামবুর্গের আবহাওয়া বিশারদরা।—ডয়েচে ভেলে