আসুন পশু পাখির যত্ন নেই

বন্যপশু পাখি বনেই সুন্দর। পৃথিবীতে সবাই তার স্বাধীনতা চায় এবং স্বাধীনতা লাভের জন্য মানুষ রক্তক্ষয়ী সংগ্রাম করে। পরিবেশের ভারসাম্য রক্ষার মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি ও কৃষির উন্নতি হয়। হাঙ্গর, তিমি, ঘড়িয়াল, কচ্ছপ, কুমির, সাপ, গুইসাপ, তক্ষক, কাঠবিড়ালি, খরগোশ, শেয়াল, বানর, সজারু, পাখি, হরিণ, হাতি, বাঘ, কড়ি, প্রবাল, শামুক, মহাশোল, ব্যাঙ প্রত্যেকটি প্রাণীই আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ সদস্য। এসব প্রাণীর ক্ষতিসাধন করা দণ্ডনীয় অপরাধ। আমাদের অবহেলা, অনাদর ও নিষ্ঠুরতায় আমাদের প্রিয় বাংলাদেশ থেকে অনেক মূল্যবান বন্যপ্রাণী হারিয়ে গিয়েছে এবং অনেকগুলোর হারিয়ে যাওয়া উপক্রম হয়েছে। কাজেই এসব বিপদাপন্ন বন্যপ্রাণীকে আমাদের স্বার্থে এবং আমাদের সন্তানদের জন্য টিকিয়ে রাখা একান্ত অপরিহার্য। এ ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করছি। সৈয়দ সাইফুল করিম, মিরপুর ১, ঢাকা ১২১৬