ইসলামিক ফাউন্ডেশন সমীপে

সরকার ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণ ট্রাস্ট গঠন করে ট্রাস্ট তহবিল থেকে সাহায্য বা ঋণ দেওয়ার জন্য আবেদনপত্রও গ্রহণ করেছে। তালিকাভুক্তির ফরম পূরণ করে জেলা চট্টগ্রাম ৬০/৪৫৭ নম্বর সদস্য হয়ে আবেদন করেছি আমি নিজেই। কিন্তু ঋণ বা সাহায্য কিছুই পাইনি ঋণ বা সাহায্য যাতে শীঘ্রই পেতে পারি সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে ইসলামিক ফাউন্ডেশন সমীপে বিনীত আবেদন জানাচ্ছি। আলহাজ্ব হাফেজ মো. শাহজাহান জাহানপুর জামে মসজিদ, পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড, চট্টগ্রাম