লাল পারিজাতে সেজেছে বসন্ত
প্রকাশ : ২৪ মার্চ ২০১৪, ২১:৩০
বসন্তের আগমনের পর পরই কাঁটাযুক্ত পারিজাত গাছের মাঝে যেন হঠাত্ করেই গজিয়ে ওঠে এই লাল ফুল। কৃষকের জমির আইল ও বাড়ির বেড়ার খুঁটিতে এবং রাস্তার ধারে অযত্নে অবহেলায় বড় হওয়া এই গাছে সুন্দর লাল ফুল সবার নজর কাড়ে। তবে কোন গন্ধ নেই অপূর্ব সুন্দর এই পারিজাত ফুলে