রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গাজী ইউসুফ চাঁদপুরে কচুয়া উপজেলা করইশ গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা গাজী ইউসুফ (৬২) হূদক্রিয়া বন্ধ হয়ে গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। কচুয়া থানা ভবনের সামনে বড় মসজিদে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।