ধুনটে স্ত্রীর পরকীয়ার খবর শুনে স্বামীর মৃত্যু

বগুড়ার ধুনটের পল্লীতে স্ত্রী পরকীয়া প্রেমের টানে অন্য যুবকের সাথে পালিয়ে যাওয়ার খবর শুনে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্বামীর অকাল মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ছোট চিকাশী গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের মেছের আলীর ছেলে নয়ন মিয়ার স্ত্রী রাবিয়া খাতুন (২০) পার্শ্ববর্তী গজারিয়া গ্রামের আয়নাল মণ্ডলের অবিবাহিত ছেলে সবুজ মিয়ার (২২) সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। একপর্যায়ে গত শুক্রবার রাবিয়া খাতুন স্বামীর অনুপস্থিতিতে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। গত শনিবার বিকালে স্ত্রীর পালিয়ে যাওয়ার খবর শুনে স্বামী নয়ন মিয়ার (২৫) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু ঘটে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পলাতক স্ত্রী রাবিয়া খাতুন ও তার প্রেমিক সবুজ মিয়ার কোন সন্ধান পাওয়া যায়নি।