পঞ্চগড়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সভা
প্রকাশ : ২৪ মার্চ ২০১৪, ২২:২২
পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জেলা পেশাজীবি ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সভাপতি এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা এটিএম সারওয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় এর কর্মসূূচি সমন্বয়কারী হাসিনা পারভীন, নারী অধিকার কর্মকর্তা আয়শা সিদ্দিকা রিক্তা, সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সামসউদ্দীন চৌধুরী কালাম প্রমুখ ।