বেসরকারিভাবে যারা চেয়ারম্যান নির্বাচিত

গত রবিবার ৯১টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৮৭ টির উপজেলার বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর। ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফারুক আহমেদ খান (আনারস) ৫৭ হাজার ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মোঃ আজিজুল আহসান (ঘোড়া) পেয়েছেন ৪৪ হাজার ৬১৬ ভোট। উজিরপুর (বরিশাল) চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান ইকবাল। তিনি পেয়েছেন ৭৯৮৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ মাজেদ তালুকদার মন্নান মাষ্টার। তিনি পেয়েছেন ২০২১০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অপূর্ব কুমার বাইন রন্টু। মীর্জাগঞ্জ (পটুয়াখালী) আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী খান মোঃ আবু বকর সিদ্দিকী (কাপ-পিরিচ) ১৬ হাজার ৩১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত একক প্রার্থী মোঃ সাহাবুদ্দিন নান্নু (ঘোড়া) পেয়েছেন ১৪ হাজার ২১৭ ভোট। বড়াইগ্রাম (নাটোর) নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনের ৮১ কেন্দ্রের বেসরকারি ফলাফলে ১৯ দলের প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ একরামুল আলম (ঘোড়া মার্কা) পেয়েছেন ৭৪ হাজার ৬৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগ মনোনীত এ্যাড. মিজানুর রহমান (আনারস) ৬৫ হাজার ৩৯২ ভোট পেয়েছেন। চৌমুহনী (নোয়াখালী) বেগমগঞ্জ উপজেলায় বিএনপি জোটের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আবদুর রহীম ৮১ হাজার ৯৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী জোটের প্রার্থী মোহাম্মদ উল্য পেয়েছেন ৩৯ হাজার ৪৯৫ ভোট। মদন (নেত্রকোনা) মদন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকা সত্ত্বেও বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এম এ হারেছ ঘোড়া প্রতীক নিয়ে ২৪ হাজার ৩ শ ৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির বিদ্রোহী (বহিষ্কার) প্রার্থী মোঃ রফিকুল ইসলাম আকন্দ দোয়াত কলম প্রতীক নিয়ে ২০ হাজার ৭ শ ৪৬ ভোট পান। অন্যদিকে আওয়ামী লীগের একক প্রার্থী সাইদুর রহমান বগি ১৬ হাজার ৮ শ ৫৩ ভোট পান। কটিয়াদী (কিশোরগঞ্জ) কিশোরগঞ্জের কটিয়াদীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন (ঘোড়া) ৫৭ হাজার ৭শত ৯১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপি শহীদুজ্জামান কাকন (আনারস) পেয়েছেন ৫২ হাজার ২৩৩ ভোট। বানারীপাড়া (বরিশাল) বানারীপাড়ায় আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গোলাম ফারুক বিপুল ভোটে পুর্ননির্বাচিত হয়েছেন। ৩৮টি কেন্দ্রে দোয়াত-কলম প্রতীক নিয়ে তিনি ৭০ হাজার ৯৫৪ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহ্ আলম মিঞা আনারস প্রতীকে ৪ হাজার ৫৫৯ ভোট পেয়েছেন। বগুড়া গাবতলী চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী বর্তমান পৌর মেয়র মোরশেদ মিল্টন বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি আনারস প্রতিক নিয়ে ৮১ হাজার ২৪১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম খান দোয়াত কলম প্রতিকে পেয়েছেন ৪৫ হাজার ২৫৭ ভোট । কমলগঞ্জ (মৌলভীবাজার) কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমান ৪৫৪৭৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা শামীম আহমদ চৌধুরী ভোট পেয়েছেন ৪২৬৬৪। রামু (মৌলভীবাজার) কক্সবাজারের রামু উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএনপি সমর্থিত বিএনপির সভাপতি আহমেদুল হক চৌধুরী আনারস (৩৩৩০৪) ভোটে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা জামায়াতের আমীর ফজলুল্লাহ মুহাম্মদ হাসান ঘোড়া (২১২১৩), ক্ষমতাশীন দলের কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমলের সমর্থিত সাংবাদিক আবদুল মাবুদ কাপ পিরিচ ( ১৯২৪১) ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল দোয়াত কলম (৮৩৭৪ ) । ভাণ্ডারিয়া (পিরোজপুর) ভাণ্ডারিয়া উপজেলায় জাতীয়পার্টি (জেপি) সমর্থিত প্রার্থী আতিকুল ইসলাম উজ্জল তালুকদার (কাপ পিরিচ) প্রতিক নিয়ে ৩৬ হাজার ৫৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম পেয়েছেন ১৬ হাজার ৪৩ ভোট। নালিতাবাড়ী (শেরপুর) শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী একেএম মুখলেছুর রহমান রিপন (মটরসাইকেল) প্রতীক ৩৩ হাজার ২শ ১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোকছেদুর রহমান লেবু পেয়েছেন ৩০ হাজার ৯শ ৯। বটিয়াঘাটা (খুলনা) খুলনার বটিয়াঘাটায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আশরাফুল আলম খান চিংড়ি মাছ প্রতিকে ৪০ হাজার ৬৩৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী কুদরতে আমীর এজাজ খান আনারস প্রতিকে ৩৮ হাজার ২৭ ভোট লাভ করেন। ভাইস চেয়ারম্যান পদে সিপিবি নেতা নিতাই চন্দ্র গাইন ৩৬ হাজার ৮৬৪, মহিলা ভাইস চেয়াম্যান পদে বুলু রায় গাঙ্গুলী ৩৫ হাজার ৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নাগরপুর (টাঙ্গাইল) টাঙ্গাইলের নাগরপুরে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থীত আব্দুস ছামাদ দুলাল (ঘোড়া) ৪৪ হাজার ২শ ৮৩ ভোট, ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত মোঃ রফিজ উদ্দিন (পানির জাহাজ) ১৫ হাজার ১শ ১৮ ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থীত জিয়াছমিন আক্তার জোত্লা (হাঁস) ৪৮ হাজার ৫শ ৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। দৌলতপুর (কুষ্টিয়া) কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফিরোজ আল মামুন (হেলিকপ্টার প্রতীক) ৭৬ হাজার ৮৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্বি বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মঙ্গল সরকার (দোয়াত কলম) প্রতীক পেয়েছেন ৬০ হাজার ১৫৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ময়েন উদ্দিন (চশমা) ৫৪ হাজার ৯ শ‘ ১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি‘র মাহবুবুর রহমান (বৈদ্যুতিক বাল্ব) পেয়েছেন ৪৬ হাজার ৭‘শ ৫১ ভোট। বগুড়া বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী বর্তমান পৌর মেয়র মোরশেদ মিল্টন বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন । তিনি আনারস প্রতিক নিয়ে ৮১ হাজার ২৪১ ভোট পেয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম খান দোয়াত কলম প্রতিকে পেয়েছেন ৪৫ হাজার ২৫৭ ভোট। কালিয়াকৈর (গাজীপুর) গাজীপুরের কালিয়াকৈরে । চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াই শেষে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রেজাউল করিম রাসেল ৫৫ হাজার ১৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ হেলাল উদ্দিন তকে ৫৩ হাজার ৩৭৩ ভোট পেয়েছেন। অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সর্মথিত প্রার্থী মোঃ হারুনুর রশিদ ৫৮ হাজার ৪৪৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত দলীয় প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৪৭ হাজার ৮৮৭(আনারস)। নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং দল হতে বহিস্কৃত আতাউর রহমান লাল হাজী(ঘোড়া) পেয়েছেন ২৪ হাজার ৫৬৪ ভোট। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে সাগর হাজরা (তালাচাবি) ৩৩ হাজার ৭২৪ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাপার প্রার্থী আলহাজ্ব মো. কামাল হোসেন কে (টিয়াপাখি) ২ হাজার ৩৭ ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। দিনাজপুর ফুলবাড়ীতে বিএনপি’র অধ্যক্ষ মোঃ খুরশিদ আলম মতি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান জামায়াতের মঞ্জুরুল কাদের এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী হাসিনা বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে বোচাগঞ্জে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হাসান চৌধুরী ঈগলু, ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জামায়াতের মাওলানা মোঃ আমিনুল হক এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী নাজমুন নাহার মুক্তি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার বেসরকারিভাবে নিবার্চিত হয়েছেন। তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯ হাজার ২২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোর্কণ ইউপি চেয়ারম্যান এম এ হান্নান (মোটরসাইকেল) প্রতীককে পেয়েছেন ৩৮ হাজার ৫শ ১৬ ভোট । এছাড়াও বিএনপি জোটের শরীক দল বিজেপির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ৪ দলীয় জোট থেকে নির্বাচিত বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আহসানুল হক মাস্টার (ঘোড়া) প্রতীক নিয়ে ১২ হাজার ২৯৫ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে ৫৬ হাজার ৭৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব। সুনামগঞ্জ সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী গণেন্দ্র চন্দ্র সরকার বিজয়ী হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি ২০ হাজার ৮শত ২৪ ভোট পেয়েছেন। তার নিকটকম প্রতিদ্বন্দ্বি আ’লীগ সমর্থিত আব্দুল্লাহ আল মাহমুদ পেয়েছেন ঘোড়া প্রতীকে ১৭৫৯৪ ভোট। ভাইসচেয়ারম্যান পদে বিএনপি’র মাহবুব সোবহানী চৌধুরী চশমা প্রতীক নিয়ে ১৭হাজার ৪শত ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মহিলা ভাইসচেয়ারম্যান পদে আ’লীগের অমিতা রানী দাস প্রজাপতি প্রতীক নিয়ে ১৮হাজার ২শত ৭৬ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ধরমপাশায় বিএনপি সমর্থিত মোতালেব খান বিজয়ী হয়েছেন। দোয়াত কলম প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩২হাজার ৯শত ৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগ সমর্থিত শামীম আহমদ মুরাদ পেয়েছেন ৩১ হাজার ২ শত ২৫ ভোট। ভাইসচেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত মোশাহিদ তালুকদার তালা প্রতীক নিয়ে ৩৬ হাজার ১শত ৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। চাঁদপুর শাহরাস্তিতে চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজী আনারস প্রতীক নিয়ে ৪৩ হাজার ৯শ ৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ হুমায়ুন কবির মজুমদার কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৩৫ হাজার ১শ ৪৪ ভোট পেয়েছেন। পীরগঞ্জ পীরগঞ্জে বিএনপি সমর্থিত মোঃ জিয়াউল ইসলাম জিয়া (আনারাস) ৫৯ হাজার ৭২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগ সমর্থিত মোঃ ইকরামুল হক (মটর সাইকেল) পেয়েছেন ৫৭ হাজার ৪৪১ ভোট। এছাড়ও অপর দুই চেয়ারম্যান প্রার্থী ওয়ার্কার্স পার্টি’র ফয়জুল ইসলাম (দোয়াত কলম) পেয়েছেন ১ হাজার ৩১৪ ভোট ও হারুনুর রশিদ পারুল (ঘোড়া) পেয়েছেন ৬৫৪ ভোট । বাগেরহাট চিতলমারীতে আওয়ামী লীগ নেতা মোল্লা মুজিবর রহমান (আনারস) ২০ হাজার ৪৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি একই দলের অশোক কুমার বড়াল (মটর সাইকেল) পেয়েছেন ২০ হাজার ১৮১ ভোট। মোল্লাহাটে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শাহীনুল আলম ছানা (দোয়াত কলম) ২৯ হাজার ৯৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত শেখ হাফিজুর রহমান (মটর সাইকেল) পেয়েছেন ২২ হাজার ৭১০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে জেলা যুবদলের সহ-সভাপতি হারুণ আল রশিদ (টিউবওয়েল) ২৫ হাজার ৮৯৫ ভোট পেয়ে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী খুরশিদা বেগম কলস প্রতীকে ২৭ হাজার ৮৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চৌহালী (সিরাজগঞ্জ) সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন জয়ী হয়েছেন। তিনি দোয়াত-কলম প্রতীকে ২২,১০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগের আলহাজ্ব হজরত আলী মাষ্টার ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৬,২০৭ ভোট। গোপালপুর (টাঙ্গাইল) টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাচনে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী সরোয়ার আলমখান আবু (দোয়াতকলম) বিজয়ী হয়েছেন। তিনি ৮০,৪০২ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী জাকির হোসের সরকার (মোটরসাইকেল) পেয়েছেন ৪৭,৮২৮ ভোট।