যশোরে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা
প্রকাশ : ২৪ মার্চ ২০১৪, ২২:৩৫
জেলায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের শিকার শিশু সাবিনা ইয়াসমিন জেলার সদর উপজেলার এড়েন্দা গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে এবং এড়েন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। পুলিশ গতকাল সোমবার ভোরে তার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। পুলিশ জড়িত কাউকে আটকও করতে পারেনি।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, এড়েন্দা বটতলা গ্রামের আনোয়ার ও লাবু গত রবিবার রাত ৮টার দিকে প্রতিবেশী বিল্লাল হোসেনের মেয়ে সাবিনা ইয়াসমিনকে ফুসলিয়ে স্থানীয় মাঠে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণের পর হত্যা করে মাঠে লাশ ফেলে তারা পালিয়ে যায়। রাতেই পরিবারের সদস্যরা বাড়ির পাশের মাঠে শিশুটির লাশ খুঁজে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্তে প্রাথমিকভাবে তাকে ধর্ষণ করে হত্যার আলামত পাওয়া গেছে।