বিএনপি-জামায়াতের কারণে প্রবৃদ্ধি ৭ দশমিক ২ অর্জন সম্ভব হচ্ছে না

পাঁচ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত জোটের তিন মাসের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতির কারণে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ ভাগ অর্জন করা সম্ভব হবে না বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল সোমবার সংসদে চলতি অর্থবছরের বাজেটের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত (জুলাই-ডিসেম্বর) বাস্তবায়নের অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরে এই আশঙ্কা ব্যক্ত করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, তবে তিন মাসের হরতাল-অবরোধ সত্ত্বেও দেশের সামষ্টিক অর্থনৈতিক সূচকসমূহের ছয় মাসের গতি-প্রকৃতি বিশ্লেষণ করে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হার সাড়ে ৬ শতাংশ অর্জিত হবে।