খুলনায় অন্তঃসত্ত্বা নারীকে হত্যা

জেলায় ৫ সন্তানের মা ও ৩ মাসের অন্তঃসত্ত্বা নাসিমা বেগমকে (৩৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। দিঘলিয়া উপজেলার হাজীগ্রামে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় গতকাল সোমবার ভোরে তাকে হত্যা করা হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়রা জানান, নাসিমা সন্তানদের নিয়ে ঘরে ঘুমাচ্ছিলেন। সম্ভবত ভোর রাতে তাকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে স্থানীয়রা জানান। দিঘলিয়া থানার ওসি রবিউল হোসাইন বলেন, তদন্তের পর বলা যাবে এ হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত আছে।