বক্সশীগঞ্জে দুর্নীতি বিরোধী শিশু সমাবেশ

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ গত সোমবার বকশীগঞ্জে দুর্নীতি বিরোধী এক র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ হোসেন খান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজিজল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, অধ্যাপক আব্দুর রহমান ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম শাহীন আল আমীন। র্যালি ও আলোচনা শেষে এক দুর্নীতি বিরোধী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।