নলছিটিতে ডাকাতের হামলায় শিক্ষক নিহত
নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা
প্রকাশ : ২৫ মার্চ ২০১৪, ২১:০১
ঝালকাঠির নলছিটি উপজেলার কুমারখালী গ্রামে গত সোমবার রাতে ডাকাতের হামলায় আবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. রুস্তুম আলী হাওলাদার (৮৫) নিহত এবং তার ছেলে গোলাম মোস্তফা গুরুতর আহত হন। আহত মোস্তফাকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গভীর রাতে ৮/১০ জনের একটি ডাকাতদল ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে মারধর ও লুটপাট চালায়। এ সময় ডাকাতরা শিক্ষক মো. রুস্তুম আলী হাওলাদারকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।