নরসিংদী বাজারে ১১টি দোকান ভস্মীভূত
প্রকাশ : ২৫ মার্চ ২০১৪, ২১:০২
নরসিংদী বাজারের হুগলা পট্টিতে গত সোমবার ভোরে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে নরসিংদী সদর, মাধবদী ও ঘোড়াশাল থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১টি দোকানের মধ্যে ২টি হার্ডওয়ার, ৪টি দাঁড়ি-পাটি, ১টি বিয়ের সামগ্রী ও ৪টি কাগজের দোকান রয়েছে। সদর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহী, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল ও নরসিংদী বণিক সমিতির সভাপতি বাবুল সরকারসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন।