আজ একাধিক অনুষ্ঠানে শাহীন সামাদ

রাত ৮টায় প্রচার হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিককে নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘স্মৃতি চিহ্ন’। রুকসানা কবীর কাকলীর উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন কণ্ঠশিল্পী আব্দুল জব্বার ও শাহীন সামাদ। উপস্থাপিকার সঙ্গে আলাপচারিতায় যুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণের পাশাপাশি শিল্পীরা বলেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানের পেছনের গল্প। আলাপচারিতার ফাঁকে দর্শকদের জন্য গেয়েছেন গান। পাশাপাশি আজ আরও অনেকগুলো অনুষ্ঠানে দর্শক তাকে পাবেন বিভিন্ন চ্যানেলসহ ঢাকার বিভিন্ন অনুষ্ঠানে।